ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটি  গঠন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ০৫ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকের অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক । সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমাদের বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি সাদেকুর রহমান ডিক্লেয়ার দিয়েছেন সারা বাংলাদেশে এমআরপি বাস্তবায়ন হবে। এমআরপি অনুযায়ী ঔষধ বিক্রি করতে হবে। আর যদি কেউ এমআরপি ছাড়া ডিসকাউন্টে ঔষধ বিক্রি করতেছেন অবশ্যই সেখানে গাফলা আছে। মেয়াদোত্তীর্ণ ভেজাল ঔষধ থাকতে পারে।আপনারা মেয়াদোত্তীর্ণ ঔষধ লাল বাক্সে রাখবেন। ঔষধ ব্যবসায় শৃখংলা আনতে হবে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে হবে।পরে উক্ত সভায় সমিতির সকল  সর্বসম্মতিক্রমে  আগামী দুই বছরের অর্থাৎ  (২০২১-২০২৩) সালের জন্য  সমিতির ২৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি (মের্সাস জাহাঙ্গীর মেডিকেল হল)মালিক  আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ  (শাকিব ফার্মেসী), মাসুদ আলম (বিসমিল্লাহ মেডিকেল হল ), সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেস উজ্জ্ল ( লিপি ফার্মেসী), সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম  (মেসার্স জাহানারা মেডিকেল হল), সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ( জান্নাত ফামের্সী), কোষাদক্ষ্য মোঃ সহিদ উল্লাহ  ( মাষ্টার ফামের্সী), শেখ আজিজুল হক আজিজ  (হেলত কেয়ার ফার্মেসী), ধর্ম বিষয়ক সম্পাদক আলগীর কবির  ( সিয়াম ফামের্সী ), ক্রীড়া সম্পাদক তফাজ্জল হোসেন   (সেবা ফার্মেসী), সমাজ কল্যাণ সম্পাদক আরিফুল কবির জুয়েল( জননী ফার্মেসী), সাংস্কৃতিক সম্পাদক মজিবুর রহমান ( সরকার মেডিকেল হল),  অর্থ বিষয়ক সম্পাদক আবুল হোসেন ( জিসান মেডিকেল হল), আইন বিষয়ক সম্পাদক মোঃ মনজুরুল হক,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসাইন (ভাই ভাই মেডিসিন কর্ণার), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছাঃ শাহিনা আক্তার(অবদান মেডিসিন কর্ণার) দপ্তর সম্পাদক মোঃ উবাইদুল ইসলাম  ( উবাইদুল মেডিকেল কর্ণার),প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ  ( মা মেডিকেল হল),উন্নয়নমূলক সম্পাদক ছফির উদ্দিন (সিফাত ফামের্সী)  কার্যকারী সদস্য  আঃ হাই (নূরমহল ফামের্সী) আব্দুল মজিদ (মজিদ মেডিকেল হল) আব্দুল মান্নান (মেসার্স মান্নান ফামের্সী) ফরহাদ মাহমুদ তালুকদার (প্রফেসার ফামের্সী) হাবিবুর রহমান ( হাবিব ফামের্সী) নিয়ে এ পরিচালনা কমিটি নাম ঘোষণা  করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা ও উপজেলা (বিসিডিএস) নেতৃবৃন্দ ও সাধারন ব্যবসায়ী সমাজসহ সাধারণ জনগণ।উল্লেখ্য,গত ১৮ সেপ্টেম্বর  দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে  (মেসার্স জাহাঙ্গীর মেডিকেল হল) মালিক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন কে সভাপতি ও (মা বাবা ফামের্সী) মালিক মোঃ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক  নির্বাচিত করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑